অবকাঠামো নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে কনফিডেন্স ষ্টীল ও বুয়েট

প্রচ্ছদ » Uncategorized » অবকাঠামো নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে কনফিডেন্স ষ্টীল ও বুয়েট

নিজস্ব প্রতিবেদক: অবকাঠামো নির্মাণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে কনফিডেন্স ষ্টীল লিমিটেড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

সম্প্রতি বুয়েটের নেভাল আর্কিটেকচার এ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের টউইং ট্যাংক ও ষ্টীল বিল্ডিং নির্মাণ সংক্রান্ত প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছে কনফিডেন্স ষ্টীল লিমিটেড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

অবকাঠামোগতনির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি আগামী ছয়মাস কার্যকর থাকবে। কনফিডেন্সষ্টীলেরপক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোয়াজ্জেম হোসেনসরকারএবংবুয়েটেরকম্পট্রলার মো. জসিমউদ্দিনআকন্দ, এফসিএমএ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফিডেন্স গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম, বুয়েটের নেভাল আর্কিটেকচার এ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. গৌতম কুমার সাহাসহ কনফিডেন্স গ্রুপের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ, কনফিডেন্স গ্রুপ সিমেন্ট, স্টিল,বিদ্যুত, রং, বস্ত্র ইত্যাদি শিল্পের সাথে জড়িত। এ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত। ভারতের অন্যতম শীর্ষ রং প্রস্তুতকারক কোম্পানি এশিয়ান পেইন্টের সাথে যৌথ উদ্যোগে দেশে রংয়ের ব্যবসা করছে কোম্পানিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০