অবকাঠামো বিষয়ক তিনদিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » অবকাঠামো বিষয়ক তিনদিনের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেড অবকাঠামো ভিত্তিক দেশের বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী সপ্তম স্যাফকন ২০২২ আয়োজন করতে যাচ্ছে। যেখানে একই জায়গায় নিরাপদ এবং টেকসই অবকাঠামো নির্মাণ কৌশল, নির্মাণ উপকরণ এবং প্রযুক্তির সমাহার ঘটবে।

এ প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘পাওয়ার-জেন’। এর সঙ্গে ‘রিনিউঅ্যাবল এনার্জি শো’, ‘ওয়াটার ম্যানেজমেন্ট শো’ এবং ‘সেফ এইচভিএসিআর’ সংযুক্ত রয়েছে।

আগামী ২০ থেকে ২২ অক্টোবর ঢাকার কুড়িল বিশ্ব রোডের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ বিটুবি প্রদর্শনীতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকটি দেশ অংশ নেবে। প্রদর্শনীতে অবকাঠামো নির্ভর প্রযুক্তির ওপর অনেকগুলো সেমিনার ও অধিবেশন থাকবে।

পাওয়ার সেল, ইডকল, কোটরা, আশারি-বাংলাদেশ চ্যাপ্টার, গ্রিণ সসোসাইটি অব ইন্ডিয়া, বিসিসিআই, বিসিএসএ, আইএসএইচআরএই, বিআরএএমএ, বাংলাদেশ গ্রিণ বিল্ডিং একাডেমি প্রদর্শনীর সহযোগী অংশীদার হিসেবে রয়েছে।

প্রদর্শনী ২০ থেকে ২২ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৭ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০