অবশেষে সাত পাকে বাঁধা পড়ছেন সালমান-ক্যাটরিনা

প্রচ্ছদ » Uncategorized » অবশেষে সাত পাকে বাঁধা পড়ছেন সালমান-ক্যাটরিনা

salmanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সালমান-ক্যাটরিনার প্রেমের কথা আবার তাদের ব্রেকআপের কথা অনেকেরই জানা। তবে সাম্প্রতিককালে ক্যাটরিনা যে ফের সালমানের কাছাকাছি এসেছেন, তা-ও কারোর জানতে বাকি নেই। আর তাই এই সামনের ঈদেই নাকি তারা সাত পাকে বাঁধা পড়ছেন।

ভারতীয় গণমাধ্যম বলছে, শুনতে অবাক লাগলেও খবরটা কিন্তু সত্যি। তবে বিয়েটা হচ্ছে রিয়েল লাইফে নয়, সিনেমায়। রিয়েল লাইফে হয়তো এ জীবনে আর বিয়ে করা হলো না সালমানের। তিনি চির ব্যাচেলরই থেকে গেলেন। তবে আগামী ঈদে মুক্তি পাচ্ছে সালমান-ক্যাটরিনার ছবি ‘ভারত’। সেই ছবিতেই নাকি সালমান-ক্যাটরিনাকে সাত পাকে বাঁধা পড়তে দেখা যাবে। আর সম্প্রতি নাকি তারা দুজনে সেই বিয়ে সিকোয়েন্সের শুটিং করছেন।

‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সালমান-ক্যাটরিনার রসায়ন দর্শকদের মন কেড়েছিল। অনেকেই মনে করছেন সালমান-ক্যাটরিনার রসায়ন এই ছবিতে আরও একবার মুগ্ধ করবে দর্শকদের। ভারত ছবিতে সালমান ক্যাটরিনার দুটো গানের সিকোয়েন্সও রয়েছে। শোনা যাচ্ছে, আজকাল অনেকেই নাকি সল্লু-ক্যাটের অনস্ক্রিন বিয়ের কথা শুনে বাস্তবে ক্যাটকে ক্যাটরিনা ভাবি বলে ডাকতে শুরু করেছেন।

সালমানের পরিবারের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন, আমরা অনেকেই ক্যাটরিনাকে ভাবি বলেই ডাকতাম। ১০ বছর আগেই হয়তো ভাই (সম্পর্কে সালমান খান ওই ব্যক্তির ভাই) ওকে (ক্যাটরিনা) বিয়ে করে ফেলতো। কিন্তু যেকোনো কারণে হোক না কেন ও (ক্যাট) এটা চাইনি। হয়তো বা ওর (ক্যাটরিনা) ক্যারিয়ারের জন্যই। ভাই (সালমান) ছাড়া রণবীরের সঙ্গে ও সিরিয়াসভাবে সম্পর্ক জড়ায়, সে সম্পর্ক ভাঙতেই ও আবার সেই ভাইয়ের (সালমান) কাছেই ফিরে আসে।

রণবীরের সঙ্গে সম্পর্কের সময়ও ক্যাট সালমানের পরামর্শ নিয়েছেন বলে জানান ওই ব্যক্তি। তিনি বলেন, তবে এখন আমার মনে হয় ও আর ভাই (ক্যাটরিনা-সালমান) আগের থেকেও বেশি কাছাকাছি এসেছে। সালমানের মা ও বোনেরাও ক্যাটকে পছন্দ করে। সালমানের মা চান ক্যাটরিনাকে সালমান বিয়ে করে নিন।

সালমানের মায়ের ইচ্ছা পূরণ করতে বাস্তবে সালমান ক্যাটরিনাকে বিয়ে করেন কিনা এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০