অভিনেত্রী অপর্ণা সেন হাসপাতালে

প্রচ্ছদ » জাতীয় » অভিনেত্রী অপর্ণা সেন হাসপাতালে

opornaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শ্যুটিং করার সময় পড়ে গিয়ে অসুস্থ হয়েছেন ভারতীয় অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা গেছে, সম্প্রতি নতুন ছবি ‘ঘরে বাইরে আজ’ এর শ্যুটিং করতে দিল্লি গিয়েছিলেন এক সময়ের বাংলা চলচ্চিত্রের ডাকসাইটে এই অভিনেত্রী। সেখানে শ্যুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। দিল্লিতে চিকিৎসার পরে সুস্থও হয়ে উঠেছিলেন এই বিখ্যাত পরিচালক।

তবে শ্যুটিং শেষ করে কলকাতায় ফেরার পরে আবারও তার পায়ে সমস্যা দেখা দেয়। এমন অবস্থায় পারিবারিক চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সে কারণেই তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপর্ণা সেনের স্বামী কল্যাণ রায় জানিয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত অনেকটাই ভাল আছেন। পর্যাপ্ত বিশ্রাম না নেয়ার কারণেই চোট লাগা পায়ে কিছু সমস্যা দেখা দিয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০