অভিনয়েই প্রতিষ্ঠিত হতে চান নতুন লাক্সতারকা অথৈ

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » অভিনয়েই প্রতিষ্ঠিত হতে চান নতুন লাক্সতারকা অথৈ

othoiনিজস্ব প্রতিবেদক: সম্প্রতি পর্দা উঠলো চ্যানেল আই প্রেজেন্টস লাক্স সুপারস্টার ২০১৮ এর গ্র্যান্ড ফিনালের। প্রায় ১২ হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে এবারের আসরে দ্বিতীয় রানারআপ হয়েছেন সামিয়া আক্তার অথৈ। দ্বিতীয় রানারআপ হয়ে জিতে নিয়েছেন তিন লক্ষ টাকাসহ আরও কিছু সুবর্ণ সুযোগ।

তারকা খ্যাতি পাওয়ায় নিজের অনুভূতি জানাতে অথৈ বলেন, ‘অনেক ভালো লাগছে। সত্যি কথা বলতে ফিনালের দিন যেই ফলাফলই হোক না কেন সেটাই মেনে নিবো এমনটা ভেবেই স্টেজে উঠেছিলাম। আমার যা ফলাফল তাতে আমি সন্তষ্ট।’

লাক্স সুপারস্টারে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই দেখতাম একটা সাধারণ মেয়ে কিভাবে প্রতিটা ধাপে বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করে সামনে এগিয়ে যায় এবং অসাধারণ হয়ে উঠে। টিভিতে লাক্স’র অনুষ্ঠান দেখতাম সবসময়ই। এবার যখন টিভিতে ‘দেখিয়ে দাও অদেখা তোমায়’ স্লোগানে লাক্স’র বিজ্ঞাপন দেখলাম তখন নিজেকে একটা সুযোগ দিলাম। নিজের অদেখাকে দেখাতে চেয়েছি আর আমি কতটা পারদর্শী সেটা দেখতে চেয়েছি।’

এরইমধ্যে শোবিজে কাজ শুরু করে দিয়েছেন তিনি। সম্প্রতি শুটিং করেছেন একটি নাটকে। নাম ‘চিলেকোঠার গল্প’। এটি পরিচালনা করেছেন বাশার জর্জিস।

আসছে ঈদ উপলক্ষে চ্যানেল আই প্রেজেন্টস ঈদের বিশেষ আরও একটি নাটকে অভিনয় করবেন এ লাক্স তারকা। নাটকের নাম ‘চাঁদ উঠেছে ফুল ফুটেছে’। নাটকটি পরিচালনা করবেন রেজানূর রহমান। এ নাটকে অথৈ’র বিপরীতে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদূন নূর সজল।

মূলত নাচের শিল্পী হলেও অভিনয়েই ঝোঁকটা তার সবচেয়ে বেশি। নিজেকে একজন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি। একজন ভালো অভিনেত্রী হয়ে সবার মনে জায়গা করে নিতে চান। আর নিজেকে নিয়োজিত রাখতে চান বিভিন্ন সামাজিক কর্মকান্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০