‘অর্ডার প্ল্যাসিং মান্থ (ডিসেম্বর’১৮)’ সার্টিফিকেট প্রদান
প্রচ্ছদ » Uncategorized » ‘অর্ডার প্ল্যাসিং মান্থ (ডিসেম্বর’১৮)’ সার্টিফিকেট প্রদান
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একযোগে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট অফিসে স্কাইপি কলের মাধ্যমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) এর পূর্বঘোষিত ‘অর্ডার প্ল্যাসিং মান্থ (ডিসেম্বর’১৮)’ এর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদারের (এফসিএ, এফসিএমএ) সভাপতিত্বতে গত ১৭ জানুয়ারি এ সংক্রান্ত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট রিজিয়ন ভিত্তিক টার্মিনালে সর্বোচ্চ ভ্যালিড অর্ডার বসানোর উপর ভিত্তি করে লংকাবাংলা সিকিউরিটিজ, পিএইচপি সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ, ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, মোনা ফাইনান্সিয়াল, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, প্রাইম ইসলামী সিকিউরিটিজ, এনসিসিবি সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ, সালটা ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং সহ ১৫টি সিকিউরিটিজের ৩০ জন অথরাইজড রিপ্রেসেন্টটেটিভ (এ.আর) কে সার্টিফিকেট প্রদান করা হয়।
অথরাইজড রিপ্রেসেন্টটেটিভদের প্রবল আগ্রহের কারণে ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম অবারও চালু করার ব্যপারে সিএসই ব্যবস্থাপনা পর্ষদ আশাবাদ ব্যক্ত করেছে।
উল্লেখ্য, ৩০ জনের মধ্যে নয়জন পুরস্কারপ্রাপ্ত অথরাইজড রিপ্রেসেন্টটেটিভ (এ.আর) ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজ এর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক এবং সিএসই ঢাকা অফিস ইন-চার্জ মো. গোলাম ফারুক, উপ-মহাব্যবস্থাপক শাহরুজ আলম ও উপ-মহাব্যবস্থাপক নাহিদুল ইসলাম খান।








