অর্থনীতিকে এগিয়ে নিতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
প্রচ্ছদ » Uncategorized » অর্থনীতিকে এগিয়ে নিতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বংলাদেশে অর্থনীতিকে এগিয়ে নিতে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ সামসুদ্দিন আহম্মেদ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের বিএসইসির মাল্টিপারপাস হলে অনলাইনে বিও অ্যাকাউন্ট ওপেন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ সামসুদ্দিন আহম্মেদ বলেন, আমরা পুঁজিবাজারকে ডিজিটালাইজেশন করছি। এ সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করছি।
পুঁজিবাজারে প্রসার করতে হলে সবার কাছে সেবা পৌঁছে দিতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা আজ অনলাইনে বিও অ্যাকাউন্ট ওপেনের আনুষ্ঠানিক উদ্বোধন করলাম।
তিনি বলেন, এখন থেকে দেশ-বিদেশে অবস্থান করে অনলাইনের মাধ্যমে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট খোলা যাবে। এনআরবিদের জন্য ডিজিটাল বুথও ওপেন করেছি।
তবে না বুঝে শুনে কারো বিনিয়োগ করা ঠিক হবে না।
বিএসইসির কমিশনার বলেন, দেশের অর্থনীতি এগিয়ে চলেছে। এ মুহূর্তে পুঁজিবাজারই বংলাদেশে অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক সুভ্র কান্তি চৌধুরী বলেন, এ দিনটিকে মাইলফলক হিসেবে দেখবো। পুঁজিবাজারে ধারাবাহিক উন্নয়ন হিসেবে এটি করা হচ্ছে। এ প্ল্যাটফর্ম ঘরে বসেই বিনিয়োগকারী ট্রেড করতে পারবে। এতে স্বচ্ছতা বাড়বে এবং যেকোনো জায়গা থেকে এ প্ল্যাটফর্মে ঢুকে একজন বিনিয়োগকারী নিজেই বিও করতে পারবেন।
তিনি বলেন, বিনিয়োগকারী যে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করবেন তার একটি চেকের পাতা লাগবে। অনলাইনে সব প্রক্রিয়া সম্পন্ন করে ৪৫০ টাকা জমা দিলেই বিনিয়োগকারীর বিও অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এতে বাজারে বিনিয়োগকারী বাড়বে।
অনুষ্ঠানে বিএসইসির কমিশনার আব্দুল হালিম ও মিজানুর রহমান, বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৯ ফেব্রুয়ারী , ২০২১।








