অর্থনৈতিক স্বপ্নের কথা জানাতে সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

প্রচ্ছদ » Uncategorized » অর্থনৈতিক স্বপ্নের কথা জানাতে সংবাদ সম্মেলনে আসছেন ড. কামাল

kamalপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আসন্ন একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের আগামীর অর্থনৈতিক স্বপ্ন ও পরিকল্পনার কথা জানাতে জানাতে আজ (রোববার) সংবাদ সম্মেলন করবেন ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরম সভাপতি ড. কামাল হোসেন। বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে দলের পরিকল্পনা তুলে ধরা হবে।

গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, জাতীয় প্রেস ক্লাবে আজ (সোমবার) বিকেলে ড. কামাল হোসেন আসন্ন সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ঐক্যফ্রন্টের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরবেন।

তিনি আরও বলেন, সংবাদ সম্মেলনে সম্প্রতি গণফোরামে যোগ দেয়া ড. রেজা কিবরিয়া দেশের অর্থনৈতিক উন্নয়নে দল ও ফ্রন্টের পক্ষ থেকে কিছু মৌলিক পরিকল্পনা তুলে ধরবেন। সেই সঙ্গে কীভাবে দেশের সব মানুষের জন্য সমান সুযোগ তৈরি এবং বৈষম্য দূর করা যায়, সে সম্পর্কেও কথা বলবেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদসহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতা গণফোরামে যোগ দিতে পারেন বলে জানা গেছে। এর আগে গতকাল (রোববার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ড. কামাল হোসেন।

এ সময় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং দলের পর্যবেক্ষণ তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০