অসুস্থ হয়ে হাসপাতালে মহিউদ্দিন চৌধুরী

প্রচ্ছদ » Uncategorized » অসুস্থ হয়ে হাসপাতালে মহিউদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে তার একান্ত সচিব মো. ওসমান জানান, গত শনিবার রাতে নগরীর মেহেদীবাগে ম্যাক্স হাসপাতালে মহিউদ্দিনকে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকালে তাকে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

তিনি বলেন, শনিবার রাতে উচ্চ রক্তচাপসহ শারীরিক নানা জটিলতা বেড়ে যাওয়ায় মহিউদ্দিনকে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে চিকিৎসকরা কিডনি জটিলতার কারণে তাকে আইসিইউতে হস্তানান্তর করেন।

এদিকে মহিউদ্দিন চৌধুরীকে আজ রোববার সকালে ম্যাক্স হাসপাতালে দেখতে যান বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসকদের কাছে সাবেক মেয়রের চিকিৎসার খোঁজখবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০