অ্যাডভেন্ট ফার্মা ও ইন্দো-বাংলা ফার্মা হল্টেড

প্রচ্ছদ » Breaking News || অর্থনীতি » অ্যাডভেন্ট ফার্মা ও ইন্দো-বাংলা ফার্মা হল্টেড

Holtedপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের ‌দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে দুই কোম্পানির শেয়ারে। এতে কোম্পানি দুইটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা ও ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত অ্যাডভেন্ট ফার্মার স্ক্রিনে ৬ লাখ ৩৫ হাজার ১২৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৯ টাকা ৫০ পয়সা।

একই সময়ে ইন্দো-বাংলার স্ত্রিনে ২ লাখ ৪৮ হাজার ৩৭৪টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৬ টাকা ৭০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১