অ্যাপেক্স ট্যানারির ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » অ্যাপেক্স ট্যানারির ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

dividentপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড গত ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্যে লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ১৯ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪১ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৩৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৩ টাকা ৮৯ পয়সা।

আগামী ২৫ নভেম্বর, বুধবার সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর, বুধবার।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ সেপ্টেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১