অ্যারামিটের প্রথম প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Uncategorized » অ্যারামিটের প্রথম প্রান্তিক প্রকাশপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যারামিট লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৬৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯২ টাকা ৫৩ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩০ নভেম্বর , ২০২১।








