অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন

Associate Oxygenপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবে এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত বিএসইসির ৭৩২তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর এর মাধ্যমে ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে তারা। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে কোম্পানিটি মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটাবে।

গত ২০১৮-১৯ অর্থবছরে এসোসিয়েটেড অক্সিজেনের ভারিত গড় শেয়ার প্রতি আয় (Weighted Average EPS) ছিল ১ টাকা ৫১ পয়সা।

গত ৩০ জুন, ২০১৯ তারিখে পুনর্মুল্যায়ন ব্যাতিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৭ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।

আ/ব/সি /পুঁজিবাজার রিপোর্ট – ১৬ জুলাই, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১