আইএইএ’র সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার পথে প্রধানমন্ত্রী

প্রচ্ছদ » খেলা » আইএইএ’র সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার পথে প্রধানমন্ত্রী

নিজম্ব প্রতিবেদক: আনবিক শক্তি সংস্থা- আইএইএ’র ৬০ বছর পূর্তিতে এক সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুই দিনের এই সরকারি সফরে তিনি অস্ট্রিয়ার ফেডারেল প্রেসিডেন্ট আলেকজান্ডার ফন ডের ব্যালেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং চ্যান্সেলর ক্রিস্টিয়ান কার্নের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন।

সোমবার সকাল ৯টা ১০ এ তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ভিয়েনার উদ্দেশে রওনা হন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান পরিবরহন মন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, ইকবাল সোবহান চৌধুরী, চিফ হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে সরকারপ্রধানকে বিদায় জানান।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান ভিয়েনা সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০