আইএফআইসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » আইএফআইসি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ সোমবার (৯ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৯ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৪৪ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে শেয়ার প্রতি আয় (Solo/Separate EPS) হয়েছে ১৬ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৫ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১০ মে, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০