আইএফআইসি ব্যাংকের রাইট ইস্যু : হাইকোর্টের রায় স্থগিত করেছে চেম্বার জজ

প্রচ্ছদ » Uncategorized » আইএফআইসি ব্যাংকের রাইট ইস্যু : হাইকোর্টের রায় স্থগিত করেছে চেম্বার জজ

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার ইস্যু নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে চেম্বার জজ। গতকাল আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের আবেদন ৩ মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে চেম্বার জজে আপিল করে কোম্পানিটি। কোম্পানির আপিলের পরিপক্ষিতে এই রায় দেয় চেম্বার জজ।

এর আগে বিএসইসির ৬০০তম সভায় আইএফআইসি ব্যাংকের ১:১ ভিত্তিতে (বিদ্যমান ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি) রাইট শেয়ার ছাড়ার অনুমোদন দিয়েছে।

জানা যায়, এ রাইট শেয়ারের মাধ্যমে আইএফআইসি ব্যাংক ৫৬ কোটি ৩৮ লাখ ২১ হাজার ৯০৭টি সাধারণ শেয়ার ছাড়বে। যার প্রতিটি ১০ টাকা মূল্যে বিদ্যমান বিনিয়োগকারীদের মধ্যে ইস্যুর মাধ্যমে পুঁজি উত্তোলন করবে। এর মাধ্যমে কোম্পানিটি মোট ৫৬৩ কোটি ৮২ লাখ ১৯ হাজার ৭০ টাকা বাজার থেকে পুঁজি সংগ্রহ করবে। এ টাকা উত্তোলন করে কোম্পানি তার মূলধনের পর্যাপ্ততা এবং ব্যাসেল-৩ এর আলোকে মূলধন ভিত্তি শক্তিশালী করবে।

৩০ জুন ২০১৬ সমাপ্ত অর্ধ-বার্ষিক আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪.৩৮ টাকা এবং শেয়ার প্রতি আয় ১.৬১ টাকা। এ রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করেছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের জন্য আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা ছিল আগামী ৩১ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ১২ এপ্রিল। কিন্তু রাইট শেয়ার ইস্যু নিয়ে হাইকোর্ট স্থগিতাদেশ দেওয়ার কারণে রেকর্ড ডেট বাতিল করেছে কোম্পানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০