আইটি কনসালটেন্টসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Breaking News || Slider || আর্ন্তজাতিক » আইটি কনসালটেন্টসের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালটেন্টস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস ছিল ১টাকা ৪৭ পয়সা।
গত ৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৯৩ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ২১ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ অক্টোবর , ২০২০।








