আইপিওতে কোটা বাড়ছে সাধারণ বিনিয়োগকারীর

প্রচ্ছদ » Uncategorized » আইপিওতে কোটা বাড়ছে সাধারণ বিনিয়োগকারীর

ipo bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীদের কোটা বাড়ছে। আজ বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তাদের কোটা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor ) তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির ৬৮৮তম কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী আইপিও থেকে কোটার নতুন হার কার্যকর হবে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, এখন থেকে নির্দিষ্ট বা অভিহিত মূল্যের আইপিও’র (Fixed Price) ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫০ শতাংশ কোটা থাকবে। আগে এই কোটার হার ছিল ৪০ শতাংশ। সাধারণ বিনিয়োগকারীদের কোটা বৃদ্ধির বিপরীতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটা ১০ শতাংশ কমে ৪০ থেকে ৩০ শতাংশ হবে।

অন্যদিকে বুকবিল্ডিং পদ্ধতির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কোটা বেড়ে হচ্ছে ৪০ শতাংশ। বর্তমান আইনে এই কোটার পরিমাণ ৩০ শতাংশ। অভিহিত মূল্যের আইপিও’র মতো বুক বিল্ডিং পদ্ধতির আইপিওতেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোটা ১০ শতাংশ কমছে। বর্তমানে প্রতিষ্ঠানগুলোর জন্য৬০ শতাংশ শেয়ার সংরক্ষিত থাকে। এটি কমিয়ে ৫০ শতাংশ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাপিটাল ইস্যু রুলস, ২০১৫ সংশোধন করতে হবে। আজকের কমিশন সভায় আইনটি সংশোধনেরও সিদ্ধান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০