আইপিওর অনুমোদন পেল কুইন সাউথ টেক্সটাইল

প্রচ্ছদ » Uncategorized » আইপিওর অনুমোদন পেল কুইন সাউথ টেক্সটাইল

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার রিপোর্ট: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে বস্ত্র খাতের কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৫তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়।

মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র এম. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, কোম্পানিটি পুঁজিবাজারে থেকে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। আর এ লক্ষ্যে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। উত্তোলিত এ টাকা দিয়ে কোম্পানিটি ওয়ারহাউজ নির্মাণ, ম্যাশিনারিজ ক্রয়, কারখানা আধুনিকায়ন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে কোম্পানিটি।

৩০ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪২ টাকা। এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.২০ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০