আইপিওর টাকা অন্য খাতে ব্যবহার করবে শেপার্ড ইন্ডাস্ট্রিজ
প্রচ্ছদ » Uncategorized » আইপিওর টাকা অন্য খাতে ব্যবহার করবে শেপার্ড ইন্ডাস্ট্রিজপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করা টাকা ভিন্ন খাতে ব্যবহার করবে। এ জন্য কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবটি সংশোধন করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে আইপিওর অব্যবহৃত টাকা অন্য খাতে ব্যবহার করবে।
শেপার্ড ইন্ডাস্ট্রিজের বিল্ডিং নির্মাণে ৪ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হবে। মেশিনারিজ কেনা ও স্থাপন করতে ৭ কোটি ৪৬ লাখ ৭ হাজার ৫৩ টাকা ব্যয় হবে। এ হিসাবে কোম্পানির মোট ব্যয় হবে ১১ কোটি ৫৮ লাখ ২৭ হাজার ৫৩ টাকা।
আর কোম্পানির মোট অব্যবহৃত ফান্ড ছিল ১১ কোটি ৪৫ লাখ ৭৬ হাজার ৩৭৫ কোটি টাকা। এছাড়া আইপিওর জন্য খরচ হয় ৯১ লাখ ৪৯৪ টাকা।
এদিকে শেপার্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ৩০ হাজার বর্গফুটের একটি কমপ্লায়েন্স ফ্যাক্টরি নিমার্ণ করবে। এখানে কোম্পানির প্রসপেক্টাসে অধিকাংশ খরচ নিজস্ব অর্থায়ন থেকে করা হবে উল্লেখ আছে। এখন কোম্পানিটি আইপিওর অব্যবহৃত অর্থ নতুন মেশিনারিজ কিনতে ব্যয় করবে। ইটিপির খরচ কোম্পানির নিজস্ব অর্থায়ন থেকে করা হবে। আর আইপিওর খরচ কোম্পানির নিজস্ব অর্থায়ন থেকে করা হয়।








