আইপিও’র তারিখ পরিবর্তন করেছে ইন্দো-বাংলা: আবেদন ৯ -১৬ আগস্ট
প্রচ্ছদ » Uncategorized » আইপিও’র তারিখ পরিবর্তন করেছে ইন্দো-বাংলা: আবেদন ৯ -১৬ আগস্ট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ওষুধ ও রসায়ন খাতের ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণের তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ঘোষনা করেছে। প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৯ই আগস্ট যা চলবে ১৬ আগস্ট পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি শেয়ারবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
উত্তোলনযোগ্য অর্থ দিয়ে কোম্পানিট কারখানা, প্রশাসনিক ভবন, গুদাম ও গ্যারেজ ভবন নির্মাণ, মেশিনারিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২১ টাকা। এ সময় পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ১২.৮৪ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।
এর আগে গত ৩ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৩তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।








