আইপিও’র পূর্বে প্লেসমেন্ট শেয়ারে সর্বোচ্চ ১ বছর লক-ইন চায় বিএমবিএ

প্রচ্ছদ » Uncategorized » আইপিও’র পূর্বে প্লেসমেন্ট শেয়ারে সর্বোচ্চ ১ বছর লক-ইন চায় বিএমবিএ

Bmbaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পূর্ব প্লেসমেন্ট শেয়ারে সর্বোচ্চ ১ বছর বিক্রয়ে নিষেধাজ্ঞা (লক-ইন) চায় বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)।

এ লক্ষে গত ১৩ মে সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে।

বিএমবিএর সাধারন সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ সাংবাদিকদের বলেন, প্লেসমেন্টে লক-ইন, সর্বনিম্ন মূলধন উত্তোলনের পরিমাণ ও প্লেসমেন্ট শেয়ার ইস্যু নিয়ে গাইডলাইন তৈরী করার বিষয়ে কমিশনে প্রস্তাব দিয়েছি। এক্ষেত্রে প্লেসমেন্ট শেয়ারে ৬ মাস থেকে সর্বোচ্চ ১ বছর লক-ইন করার প্রস্তাব করেছি।

তিনি বলেন, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে প্লেসমেন্ট শেয়ারে সর্বোচ্চ ১ বছরের লক-ইন রয়েছে। কিছু কিছু দেশে এই লক-ইন আরও কম। যেমন ভারত, চীন, থাইল্যান্ড, শ্রীলংকা, পাকিস্তান ও সিঙ্গাপুরে সর্বোচ্চ ১ বছরের লক-ইন রয়েছে। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও হংকংয়ে ৬ মাস এবং মায়ানমারে সর্বোচ্চ ৩ মাসের লক-ইন ব্যবস্থা চালু রয়েছে।

তিনি বলেন, সংগঠনের পক্ষ থেকে লক-ইন এর পাশাপাশি ভবিষ্যতে জটিলতা এড়াতে প্লেসমেন্ট শেয়ার ইস্যু নিয়ে কমিশনকে গাইডলাইন তৈরী করার প্রস্তাব করেছি। এছাড়া আইপিওতে ফিক্সড প্রাইস মেথডে ৫০ কোটি টাকার পরিবর্তে সর্বনিম্ন ৩০ কোটি টাকা উত্তোলনের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে একটি কোম্পানির আইপিও পরবর্তী পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা রাখার বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হয়েছে।

সূত্রঃ বিজনেস আওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০