আইসিবিএএমসিএল২য় মিউচ্যুয়াল ফান্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে

প্রচ্ছদ » Uncategorized » আইসিবিএএমসিএল২য় মিউচ্যুয়াল ফান্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে

mutual-fundপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ‌্যুয়াল ফান্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। ফলে সাধারণ বিনিয়োগকারীেদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

জানা গেছে, সর্বশেষ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ‌্যুয়াল ফান্ডে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে৬৭.১৬ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে গত ৩১ আগস্ট ২০১৯ পর্যন্ত ছিল ৬৬.৬৯ শতাংশ। বর্তমানে এ মিউচ্যুয়াল ফান্ডে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩২.৮৩ শতাংশ রয়েছে।

আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ‌্যুয়াল ফান্ডের মোট ইউনিট সংখ্যা ৫ কোটি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৩ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ইউনিট এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে এক কোটি ৬৪ লাখ ১৫ হাজার ইউনিট।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে মূল আইসিবির কাছে রয়েছে এক কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ১২১টি ইউনিট, যার ক্রয় মূল্য ১০ টাকা ৭২ পয়সা।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ইউনিট সংখ্যা এবং ক্রয়মূল্য নিন্মরূপ, যা প্রতিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট অথবা সর্বশেষ আর্থিক প্রতিবেদন দেখলে সহজে বুঝা যাবে।

আইসিবি ইউনিট ফান্ডের হাতে ৫৪ লাখ ৮৬ হাজার ইউনিট আছে, যার প্রতিটির ক্রয়মূল্য ১৩ টাকা ৬৫ পয়সা। বাংলাদেশ ফান্ডের হাতে রয়েছে ২০ লাখ ইউনিট, যার প্রতিটি ক্রয়মূল্য ৯ টাকা ৪৭ পয়সা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কাছে আছে ২১ লাখের কিছু বেশী, যার প্রতিটির ক্রয় মূল্য ১১ টাকা ৫২ পয়সা। ডেল্টা লাইফের হাতে আছে ১৪ লাখ ৬৫ হাজার, যার প্রতিটি ইউনিটের ক্রয়মূল্য ১৫ টকা ৬৬ পয়সা।পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের হাতে আছে ৯০ হাজার, যার প্রতিটির ক্রয়মূল্য ১৭ টাকা ৩৬ পয়সা। রূপালী ব্যাংকের হাতে রয়েছে আড়াই লাখ ইউনিট যার প্রতিটির ক্রয় মূল্য ১৭ টাকা ৬০ পয়সা। এছাড়া পিএইচপি প্রথম এমএফ, পাওনিয়ার ইন্সুরেন্স এবং ইস্টার্ন ইন্সুরেন্সের প্রায় ১০ লাখ ইউনিট আছে, যার প্রতিটির ক্রয়মূল্য ১৭ টাকার বেশী।

বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমানে বাজার মূল্য কম হওয়ায় বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এছাড়া আইসিবির মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের আস্থাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০