আইসিবি’র ডিভিডেন্ড ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » আইসিবি’র ডিভিডেন্ড ঘোষণা

icbপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কেম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬.২৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৬.৯৫ টাকা।

এছাড়া শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৭.২৬ টাকা। আর শেয়ার প্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.৭৮ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় হোটেল পূর্বানী, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১৪ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০