আইসিবির প্রথম প্রান্তিক প্রকাশ
প্রচ্ছদ » Breaking News || লাইফস্টাইল » আইসিবির প্রথম প্রান্তিক প্রকাশপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ৩৮ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৫৫ টাকা ৭৩ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২১ নভেম্বর , ২০২১।








