আইসিসির প্রস্তাবে বিসিসিআইয়ের না

প্রচ্ছদ » সারাদেশ » আইসিসির প্রস্তাবে বিসিসিআইয়ের না

cricketপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আইসিসির প্রস্তাবে আবারও সাড়া দিল না ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি বিসিসিআইকে অনুরোধ করেছিল কলকাতায় আইপিএলের একটি ম্যাচের সময় পরিবর্তনের জন্য। কিন্তু আইসিসির সেই অনুরোধকে যেন পাত্তাই দিল না বিসিসিআই।

এ ব্যাপারে বিসিসিআইয়ের এক কর্তা জানান, আগামী ২২ থেকে ২৬ এপ্রিল কলকাতায় আইসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। আইসিসি অনুরোধ করেছিল সব সদস্যরা যাতে আইপিএলয়ের একটি ম্যাচ দেখতে পারে, সেজন্য ওই সময় একটি ম্যাচ কলকাতায় রাখতে।

তিনি আরও জানিয়েছেন, ওই সময় কেকেআরের কোনও হোম ম্যাচ নেই ইডেন। আইপিএল এর একটা ম্যাচের সময় এদিক ও দিক করতে গেলেই পুরো সূচির ওপর প্রভাব পড়বে। যে কারণে এই পরিবর্তন সম্ভব হয়নি।

আগামী ২২ থেকে ২৬ এপ্রিলের আইপিএলের খেলা চলবে হায়দরাবাদ, মুম্বাই, ইনদোর, ব্যাঙ্গালুরু ও জয়পুরে। কলকাতা ১৬ এপ্রিল হোম ম্যাচ খেলার পর আবার খেলবে ৩ মে। আইপিএল এর সূচি অনুযায়ী ওই সময় কলকাতার কোনো হোম ম্যাচ নেই। ফলে আইসিসির অনুরোধেও আইপিএলের ম্যাচের সময় পরিবর্তন করলো না বিসিসিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১