আগামী বাজেট ৪ লাখ ২০ হাজার কোটি টাকার: অর্থমন্ত্রী

প্রচ্ছদ » Uncategorized » আগামী বাজেট ৪ লাখ ২০ হাজার কোটি টাকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ৪ লাখ ২০ হাজার কোটি টাকার হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ রোববার সন্ধ্যায় রাস্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ২০১৭-২০১৮ অর্থবছরের প্রথম প্রাক্-বাজেট আলোচনা সভায় তিনি একথা বলেন।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এবং বাংলাদেশ অর্থনীতি সমিতি যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

এর মধ্যে দিয়ে ২০১৭-২০১৮ অর্থবছরের প্রাক্-বাজেট আলোচনা শুরু করলেন অর্থমন্ত্রী।

আগামী আড়াই মাস সংসদীয় স্থায়ী কমিটি, অর্থনীতিবিদ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, পেশাজীবী, এনজিও ব্যক্তিত্ব, মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সঙ্গে প্রাক্-বাজেট আলোচনা করবেন তিনি।

এবারের বাজেট হবে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের একাদশ বাজেট আর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে হবে তাঁর নবম বাজেট।

অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে বরাদ্দ বাড়বে স্বাস্থ্য ও শিক্ষা খাতে। জিডিপি প্রবৃদ্ধি ৭.২ শতাংশ ছাড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০