আগামী ৩ দিন আয়কর মেলা রাত ৮টা পর্যন্ত

প্রচ্ছদ » অর্থনীতি » আগামী ৩ দিন আয়কর মেলা রাত ৮টা পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : করদাতাদের রিটার্ন দাখিল ও করসেবা গ্রহণের সুবিধার্থে আগামী ৩ দিন আয়কর মেলার সময় বাড়ানো হয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এ সুবিধা শুধু ঢাকার আয়কর মেলার জন্য প্রযোজ্য।

এর আগে আয়কর মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলত।

এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আয়কর মেলার চতুর্থ দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. ইউনুসুর রহমান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুলসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে ট্যাক্স কার্ড গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১