আজিজ পাইপসের উৎপাদন বন্ধের ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » আজিজ পাইপসের উৎপাদন বন্ধের ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেড বিভিন্ন সমস্যার কারণে উৎপাদন বন্ধ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার থেকে উৎপাদন বন্ধের এই ঘোষণা দিয়েছে লোকসানে নিমজ্জিত কোম্পানিটি। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে কোম্পানিটির। কার্যকরী মূলধনের ঘাটতি, ব্যাংক ঋণ নিয়ে জটিলতা, আর্থিক সংকট, কাঁচামালের সমস্যা এবং মজুদের ঘাটতির কারণে পরিচালনা পর্ষদ কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৮ নভেম্বর , ২০২১।








