আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রচ্ছদ » Uncategorized » আজিজ মোহাম্মদ ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

taibonalপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ার কেলেঙ্কারীর মামলায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালক আজিজ মোহাম্মদ ভাই এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পুঁজিবাজার বিষয়ক বিশেষ ট্রাইবুন্যাল। আজ বুধবার ট্রাইবুন্যালের বিচারক মো. আকবর আলী শেখ পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সঙ্গে ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারীর জন্য দায়ের করা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মামলার চার্জ গঠন হয়েছে। মামলাটির পরবর্তী বিচার কার্যের জন্য আগামী ১৮ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। ওইদিন মামলার বাদী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালক এমএ রশীদ খান সাক্ষ্য দেবেন।

এর আগে ৭ আগস্ট মামলাটির চার্জ গঠনের জন্য পূর্বনির্ধারিত থাকলেও তা পিছিয়ে ২৯ আগস্ট করা হয়েছিল। ওইদিন বাদী ও বিবাদি উভয়পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইবুন্যাল তা মঞ্জুর করে আজকের দিন ধার্য করেছিল। কিন্তু আদালতে আজিজ মোহাম্মদ ভাই অনুপস্থিত ছিলেন। তবে তার আইনজীবী বোরহান উদ্দিন ও মোশাররফ হোসেন কাজল সময় আবেদন করেন, তা ট্রাইব্যুনাল নাকচ করেন।

গত ২৪ জুলাই ট্রাইবুন্যালে উচ্চ-আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের কপি দাখিলের মাধ্যমে মামলাটির বিচার কাজ শুরু হয়েছে। এ মামলার আসামী হলেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজসহ মোহাম্মদ ভাই ও আজিজ মোহাম্মদ ভাই। এর মধ্যে মোহাম্মদ ভাই চলতি বছরের ৯ জানুয়ারি মারা গেছেন।

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের শেয়ার কেলেঙ্কারীর মামলা ১৯৯৯ সালে দায়ের করা হয়েছে। পরবর্তীতে মামলাটি ২০১৩ সাল থেকে স্থগিত রয়েছে। যা ২০১৫ সালে শেয়ারবাজার বিষয়ক ট্রাইবুন্যালে স্থানান্তরিত হয়েছে। তবে উচ্চ-আদালতের নির্দেশে এতদিন মামলাটির বিচার কাজ বন্ধ ছিল। গত বছরের ৩০ নভেম্বর উচ্চ-আদালত এ মামলার স্থগিতাদেশ বাতিল করে।

উল্লেখ, ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারীর মাধ্যমে বিনিয়োগকারীদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০