আজ চতুর্থ মেয়াদে শপথ নেবেন পুতিন

প্রচ্ছদ » Uncategorized » আজ চতুর্থ মেয়াদে শপথ নেবেন পুতিন

putinপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:আজ সোমবার চতুর্থ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ভ্লাদিমির পুতিন। গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে পুতিন জয়ী হন।

আজ পুতিনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। কেননা, শনিবার রাজধানী মস্কোসহ রাশিয়ার অন্যান্য শহরে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে দেশটির ১৯টি শহর থেকে দেড় হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে নিরাপত্তাবাহিনী। এদের অর্ধেকই মস্কো থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ভ্লাদিমির পুতিন ১৮ বছর ধরে রাশিয়ায় হয় প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন।

জানা গেছে, এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ২০১২ সালের মতো হাইপ্রোফাইল ব্যক্তিদের উপস্থিতি দেখা যাবে না।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে পুতিন ৭৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন। এটা তাঁর সর্বোচ্চ নির্বাচনী সাফল্য। তবে, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০