আজ থেকে ঈদ ও সরকারিসহ পুঁজিবাজারের ৫ দিনের ছুটি
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » আজ থেকে ঈদ ও সরকারিসহ পুঁজিবাজারের ৫ দিনের ছুটি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পবিত্র ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি পেয়েছে দেশের উভয় পুঁজিবাজার।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে জানা গেছে, আগামী ২২ আগস্ট দেশে ঈদুল আযহা পালিত হবে। এ জন্য আজ ২১-২৩ শে আগস্ট
পর্যন্ত ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর সাথে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেন।
এদিকে, সরকারি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী রোববার (২৬ আগস্ট) থেকে যথানিয়মে পুঁজিবাজারের লেনদেন শুরু হবে বলে জানানো হয়েছে।








