আজ থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রচ্ছদ » Uncategorized » আজ থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : দেশের নিম্ন আয়ের মানুষের জন্য আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

আজ ০৩ জানুয়ারী (সোমবার) থেকে সংস্থাটি আবারও তাদের ট্রাকে বিক্রি কার্যক্রম শুরু করবে।

গতকাল সংস্থাটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৩ জানুয়ারি থেকে সারাদেশে ৪০০-৪৫০টি ট্রাকের মাধ্যমে তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করা হবে।

ট্রাকে প্রতি কেজি তেল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং পেঁয়াজ ৩০ টাকা দরে বিক্রি করা হবে। এ বিক্রয় কার্যক্রম ২৭ জানুয়ারি পর্যন্ত চলবে।

এই বিশেষ বরাদ্দে প্রতিটি ট্রাকে তেল থাকবে ৭০০ লিটার, যা গত মাসে ছিল ৬০০ লিটার। মসুর ডাল ৫০০ কেজি, চিনি ১০০-৫০০ কেজি, পেঁয়াজ ৩০০-৫০০ কেজি।

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বনিম্ন দুই থেকে সর্বোচ্চ পাঁচ কেজি পেঁয়াজ, দুই কেজি মসুর ডাল, দুই কেজি চিনি ও পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৩ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১