আজ ব্যাংক বন্ধ থাকবে ৪২টি জেলার ৫৪টি উপজেলায়

প্রচ্ছদ » Uncategorized » আজ ব্যাংক বন্ধ থাকবে ৪২টি জেলার ৫৪টি উপজেলায়

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ/উপজেলা নির্বাচন এবং স্থগিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে দেশের ৪২টি জেলার ৫৪টি উপজেলায় তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে আজ।

এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের সাধারণ/উপজেলা নির্বাচন ও স্থগিত ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করায় নির্বাচনের সংশ্লিষ্ট ৪২টি জেলার ৫৪টি উপজেলার নির্বাচনী এলাকায় অবস্থিত সব তফসিলি ব্যাংকগুলোর সব শাখা বন্ধ থাকবে।

সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ছুটি ঘোষণা করা হলো।

পুঁজিবাজার রিপোর্ট -নূ/আ/সি/২০ অক্টোবর ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০