আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলু রোড, পরিবাগ, সোনারগাঁও রোডের পূর্ব পাশ, কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকায় গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্রাঞ্চের দ্বিতীয় পর্যায়ে তেজগাঁও রেল ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের ট্রায়াল শাটডাউন করার কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ওই সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকা ছাড়াও আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০