আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

প্রচ্ছদ » Uncategorized » আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সাত বছরের মধ্যে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৪১ দশদিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজকের আগে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২০ এপ্রিল ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাছাড়া ১৯ ও ২৪ এপ্রিল ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

হাফিজুর রহমান আরও বলেন, তাপপ্রবাহ আরও ২-৩ দিন থাকতে পারে। তাতে আরও কিছু তাপমাত্রা বাড়তে পারে।

বারবার তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টিপাত কম হওয়ার কারণে তাপমাত্রা তীব্র হচ্ছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ এপ্রিল, ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১