আজ ৩ কোম্পানির পর্ষদ সভা
প্রচ্ছদ » Uncategorized » আজ ৩ কোম্পানির পর্ষদ সভাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিক এবং ৩০ জুন, ২০১৭ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা করা হবে।
জেএমআই সিরিঞ্জ
জেএমআই সিরিঞ্জের পর্ষদ সভা সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে।
গোল্ডেন হার্ভেস্ট
গোল্ডেন হার্ভেস্টের পর্ষদ সভাও সন্ধা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আইসিবি
আইসিবি‘র পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।








