আজ ৬ কোম্পানির বোর্ড সভা

প্রচ্ছদ » অর্থনীতি » আজ ৬ কোম্পানির বোর্ড সভা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বিকালে অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : জেএমআই সিরিঞ্জ, তমিজউদ্দিন টেক্সটাইল, ফাস ফাইন্যান্স, পেনিনসুলা, প্রভাতী ইন্স্যুরেন্স এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।

কোম্পানিগুলোর মধ্যে জেএমআই সিরিঞ্জের দুপুর আড়াইটায়, তমিজউদ্দিন টেক্সটাইলের বিকাল ৩টায়, ফাস ফাইন্যান্সের বিকাল সাড়ে ৩টায়, পেনিনসুলার বিকাল সাড়ে ৩টায়, প্রভাতী ইন্স্যুরেন্সের দুপুর আড়াইটায় এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে জেএমআই সিরিঞ্জ, তমিজউদ্দিন টেক্সটাইল, ফাস ফাইন্যান্স ও পেনিনসুলার বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর প্রভাতী ইন্স্যুরেন্স ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের বোর্ড সভা প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৭ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১