আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রচ্ছদ » খেলা » আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে তাসলিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত গৃহবধূ উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ওই গৃহবধূর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সাত বছর আগে উজ্জ্বলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের একটি ছেলে আছে। ওই দম্পতির মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকতো। এ নিয়ে শনিবার ভোরে পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তাসলিমা। খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করেছে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১১ জুন , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১