আপনার সন্তানের বড় শত্রু ‘জাঙ্ক ফুড’

প্রচ্ছদ » Uncategorized » আপনার সন্তানের বড় শত্রু ‘জাঙ্ক ফুড’

junk-foodপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বর্তমানে বাচ্চাদের জাদুমন্ত্রের মতো আটকে রেখেছে জাঙ্ক ফুড। যেকোনো ফাস্ট ফুড খাবারকেই জাঙ্ক ফুড বলে। জাঙ্ক ফুড এক ধরনের কৃত্রিম খাদ্য যাতে চর্বি, লবণ, কার্বনেট ইত্যাদি ক্ষতিকারক দ্রব্যের আধিক্য থাকে যা গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, যেমন: আলুর চিপস, বার্গার, চকলেট চাউমিন, এগরোল, পিজ্জা, কোক, ইনেস্ট্যান্ট কফি, আরো কতো কী। আর এখন বাড়ির খাবারের পরিবর্তে দিনে দিনে জাঙ্ক ফুডের প্রতি বাচ্চাদের আগ্রহ আরো বাড়ছে। কিন্তু আমরা বাবা মায়েরা অনেকই জানি না বাচ্চাদের শরীরের মারাত্মক ক্ষতি করছে এই জাঙ্ক ফুড। অনেক সময় শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই সমস্ত খাবার। কীভাবে বাচ্চাদের স্বাস্থ্যের ক্ষতি করছে এই সমস্ত জাঙ্ক ফুড? আসুন আজ আমরা সে সম্পর্কে জেনে নেই কিছু তথ্য।

ওজন অধিক মাত্রায় বেড়ে যায়। ফাস্ট ফুড খাওয়ার জন্যই মোটা হওয়ার সংখ্যা এত বেড়ে গিয়েছে। ফাস্ট ফুডে কার্বোহাইড্রেড জাতীয় উপাদান বেশি থাকে। কার্বোহাইড্রেড মানে শর্করা। যা শরীরের জন্য প্রয়োজন। কিন্তু পরিমানের অধিক কার্বোহাইড্রেড বা শর্করা শরীরে নানান সমস্যা তৈরি করে। বিশেষ করে মেদ বাড়িয়ে দেয়। অতিরিক্ত চর্বি জমতে থাকে। ওজন বেড়ে যাওয়ার ফলে শরীর তার স্বাভাবিকতা হারায়।

স্বাস্থ্যকর বাচ্চাও যদি টানা ৫ দিন জাঙ্ক ফুড খান, তাহলে তাদের মুড, মেজাজ, চিন্তাশক্তির উপর খারাপ প্রভাব পড়ে। এমনকী বাচ্চাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যেতে পারে জাঙ্ক ফুডের কারণে।

জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। প্রত্যেকদিন জাঙ্ক ফুড খেলে অতিরিক্ত ক্যালোরির প্রভাবে বাচ্চাদের ওজন বেড়ে যাওয়া এবং অন্যান্য আরো স্বাস্থ্যের সমস্যা হতে পারে।

ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকায় রক্তে সুগারের মাত্রার ভারসাম্য হারিয়ে যায়। যার ফলে উত্তেজনা, বিভ্রান্তি এবং ক্লান্তি দেখা দেয়।

কিছু টিপস:

সারাদিনের জন্য বের হওয়ার আগে বাচ্চার জন্য সঙ্গে দুপুরের খাবার নিয়ে নিন। এতে বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমবে।

# খাদ্য তালিকায় প্রোটিনযুক্ত খাবার রাখুন। এতে ঘন ঘন ক্ষুধা লাগবে না। দুধ, ডিম, ছানা ইত্যাদি খাবারে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে। এগুলো বাচ্চাকে খেতে দিন দুপুরে ও সকালের খাবারে।

# সকালের খাবার ও দুপুরের খাবারের মাঝের সময়ে ক্ষুধা লাগলে চিপস, ফাস্টফুড এগুলো না খেতে দিয়ে ফল অথবা বাদাম খেতে দিন।

# আপনার কষ্ট হলেও প্রতিদিনের টিফিন বাড়ি থেকে তৈরি করে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১