আবারও সেঞ্চুরি আবারও শাস্তি রাহুলের, রেহাই নেই বাকিদেরও

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » আবারও সেঞ্চুরি আবারও শাস্তি রাহুলের, রেহাই নেই বাকিদেরও

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট করতে নামলেই কেন যেন বেশ জ্বলে ওঠেন লোকেশ রাহুল। রোববার রাতে রোহিত শর্মাদের বিপক্ষে খেলতে নেমেই সেঞ্চুরি করেছেন তিনি। খেলেছেন অপরাজিত ১০৩ রানের অনবদ্য ইনিংস।

কিন্তু আইপিএলের ফিরতে লেগের ম্যাচে মুম্বাইর বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার পরই রাহুল শুনলেন দুঃসংবাদ। বড়সড় শাস্তির মুখে পড়তে হলো লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ককে।

গত ১৬ এপ্রিল মুম্বাইর ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রথম লেগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। ওই ম্যাচ ছিল লোকেশ রাহুলের ক্যারিয়ারের শততম আইপিএল ম্যাচ।

এমন মাইলফলকের ম্যাচে দুর্দান্ত শতরান করে লখনৌকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক রাহুল। ওই ম্যাচেও অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। কিন্তু মাঠ থেকে বের হওয়ার পর শোনেন বিসিসিআইয়ের শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে। স্লো ওভার রেটের কারণে অধিনায়ক লোকেশ রাহুলের জরিমানা করা হয় সেবার।

রোববার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচে আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নেমে ঠিক অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেন লখনৌ সুপার জায়ান্টস অধিনায়ক। আবারও দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়লো আইপিএলের নবাগত দলটি।

রানের মিলই নয়, কাকতলীয়ভাবে এই ম্যাচেও স্লো ওভার-রেটের কারণে লখনৌ অধিনায়ক এবং দলটির ক্রিকেটারদের আবারও শাস্তি পেতে হলো। আইপিএলের কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন করে শাস্তি পেতে হয়েছে লখনৌয়ের প্লেয়িং ইলেভের সব ক্রিকেটারকেই।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফিরতি ম্যাচে নির্ধারিত সময়ে ২০ ওভারের বোলিং কোটা পূর্ণ করতে পারেনি সুপার জায়ান্টস। যেহেতু এটি মিনিমাম ওভার-রেট সংক্রান্ত লখনৌয়ের দ্বিতীয় আচরণবিধি ভঙ্গের ঘটনা, তাই অধিনায়ক লোকেশ রাহুলের ২৪ লক্ষ রুপি জরিমানা করা হয়।

লখনৌয়ের বাকি ১০ ক্রিকেটারকেও জরিমানার কবলে পড়তে হয়। যদিও তাদের জরিমানার অঙ্ক অধিনায়কের তুলনায় অনেক কম। দলের বাকি ১০ জনকে ৬ লক্ষ রুপি করে অথবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ অর্থ, যার পরিমাণ কম হবে, তত টাকা করে জরিমানা দিতে হবে।

উল্লেখ্য, প্রথম দফায় মুম্বাইয়ের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে কেবল অধিনায়ক রাহুলকে ১২ লক্ষ রুপি জরিমানা করেই ছেড়ে দেওয়া হয়েছিল।

মাঝে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষেও আচরণবিধি ভঙ্গের দায়ে পড়েন লোকেশ রাহুল এবং মার্কাস স্টইনিজ। ওই ম্যাচে রাহুলের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়। সুতরাং লোকেশ রাহুলকে চলতি আইপিএলে এর মধ্যেই তিনবার নিয়ম ভেঙে জরিমানা গুনতে হলো।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৫ এপ্রিল, ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১