আব্দুল্লাপুরেও শিক্ষার্থীদের সড়কে অবোরোধ
প্রচ্ছদ » Breaking News || জাতীয় » আব্দুল্লাপুরেও শিক্ষার্থীদের সড়কে অবোরোধ
পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : হাফ পাস বাস ভাড়ার দাবিতে আব্দুল্লাপুরের সড়ক বন্ধ করে অবোরোধ করেছে উওরার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আব্দুল্লাপুর সড়ক অবোরোধ করে রাখে শিক্ষার্থীরা।
এ সময় আব্দুল্লাহপুরের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
এ বিষয়ে উওরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, হাফ পাস বাস ভাড়ার দাবিতে উত্তরার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্ররা রাস্তা অবরোধ করে রাখে। হাফ ভাড়া বলতে ছাত্ররা ১০ টাকার বেশি ভাড়া দিতে চায় না। তারা দুপুর ২ টা পর্যন্ত রাস্তায় ছিল। পরে আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। তবে আন্দোলনরত অবস্থায় তারা কোন বাস বা গাড়ি ভাঙচুর করেনি।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২০ নভেম্বর , ২০২১।








