আমান কটনের পরিচালক ও নিরীক্ষককে জরিমানা

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » আমান কটনের পরিচালক ও নিরীক্ষককে জরিমানা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : সিকিউরিটিজ আইন ভঙ্গের কারণে আমান কটন ফাইবার্সের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) তিন কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিএসইসির ৮০৭তম সভায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, প্রত্যেক পরিচালককে জরিমানা ছাড়াও ৭৩ কোটি টাকা স্থায়ী আমানতের Lien বাতিল করে সাত দিনের মধ্যে কমিশনকে অবহিত করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও আজকের সভায় আমান কটনের নিরীক্ষক এটিএ খান অ্যান্ড কোং (চার্টার্ড অ্যাকাউনটেন্টস) কে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার জন্য ১০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৩ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১