আলভেসকে ছেড়েই দিচ্ছে বার্সেলোনা

প্রচ্ছদ » Uncategorized » আলভেসকে ছেড়েই দিচ্ছে বার্সেলোনা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : বার্সেলোনায় দ্বিতীয় মেয়াদে এসেছিলেন সাত মাস আগে। গেল জানুয়ারিতে এই দফায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক ম্যাচে গায়ে জড়িয়েছিলেন বার্সার জার্সি। তবে কাতালুনিয়ায় ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেসের এবারের যাত্রাটা দীর্ঘ হলো না। তাকে দলে ভেড়ানোর সাত মাসের মাথায় ছেড়ে দিচ্ছে দলটি।

বার্সেলোনায় দ্বিতীয় দফায় যখন ফিরেছেন, তখন তার চুক্তিটাই ছিল ছয় মাসের। তবে ব্রাজিলের হয়ে ২০২২ বিশ্বকাপে খেলতে তিনি অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত বার্সেলোনাতেই থাকতে চেয়েছিলেন। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের আশা ছিল, বার্সেলোনায় শীর্ষ পর্যায়ের ফুটবলে থাকলে হয়তো বিশ্বকাপ স্কোয়াডে জায়গা মেলাটা সহজ হবে।

সে কারণেই তিনি চেয়েছিলেন অন্তত ছয় মাসের একটা চুক্তি। তবে বার্সেলোনার মন গলেনি তাতে। তার চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় লা ব্লাউগ্রানারা। ফলে বার্সেলোনায় ৩৯ বছর বয়সী এই ডিফেন্ডারের এবারের যাত্রাটা শেষ এখানেই।

তবে বার্সেলোনা তাকে আচমকাই সিদ্ধান্ত জানিয়েছে, বিষয়টা মোটেও এমন নয়। সদ্যসমাপ্ত ২০২১-২২ মৌসুমের শেষ দিকে তিনি নিজেই বলেছিলেন, বার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন কি না, সেটা জানেন না তিনি। তবে আজ কাতালান দলটি বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। বর্ষীয়ান এই রাইটব্যাককে তারা জানিয়ে দিয়েছে, চলতি গ্রীষ্মে আর তাকে নতুন চুক্তি দিচ্ছে না ক্লাবটি।

চলতি দলবদল মৌসুমেই স্প্যানিশ সেজার অ্যাজপিলিকুয়েতাকে দলে ভেড়ানোর বিষয়ে ক্লাব কর্তারা আত্মবিশ্বাসী। যা হলে দানি আলভেস দলের জন্য ‘বোঝা’ হয়ে যাবেন, সে কারণেই মূলত তাকে নতুন চুক্তি না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার প্রথম দফায় ২০০৮ সালে স্প্যানিশ ক্লাব সেভিয়া থেকে যোগ দিয়েছিলেন বার্সেলোনায়। এরপর ৮ বছর কাটিয়েছেন ক্লাবটিতে। জিতেছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগসহ আরও অনেক শিরোপা। এরপর ২০১৬ সালে তিনি যোগ দেন জুভেন্তাসে।

গেল নভেম্বরে ফ্রি এজেন্ট হিসেবে তাকে বার্সেলোনা দ্বিতীয় দফায় দলে ভেড়ায়, তখন চুক্তিটা ছিল ছয় মাসের। এরপর জাভি হার্নান্দেজের দলের হয়ে তিনি খেলেছেন ১৬ ম্যাচে। এক গোল আর তিন অ্যাসিস্ট করেছেন তিনি। মৌসুমের বাজে শুরুটা কাটিয়ে বার্সেলোনা যে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে মৌসুম শেষ করেছে, তাতে অবদান আছে তারও।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৫ জুন , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১