আলিফ ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

প্রচ্ছদ » Uncategorized » আলিফ ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

Alif-Industriesপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫৫ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা সর্বশেষ ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ১৬ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৩ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ১৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৫৬ পয়সা।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৭ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০