আ’লীগ প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রচ্ছদ » Uncategorized » আ’লীগ প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

b-baria aligপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়য়া-২ আসনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈনকে মনোনয়ন না দেয়ায় দেড় ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্দ কর্মী সমর্থকরা।

মহাসড়কের আশুগঞ্জ গোল চত্তর ও রেলগেইট এলাকায় আশুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সালা উদ্দিন আহমেদের নেতৃত্বে সোমবার বিকেল পোনে তিনটা থেকে সোয়া চারটা পর্যন্ত এ অবরোধ চলে। এসময় মহাসড়কের উভয় প্রান্তে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে শত শত যানবাহন আটকা পড়ে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার ৫টি আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হলেও এ আসনটি মহাজোটের শরীক জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয়া হয়। এ আসনে জাপার ভাইস চেয়ারম্যান বর্তমান এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা অথবা তার জামাতা জাপা চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া মহাজোটের প্রার্থী হবেন। আসনটিতে আওয়ামীলীগের ১৯জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন।

মহাজোট থেকে জাপা প্রার্থীর মনোনয়নের খবর আশুগঞ্জ-সরাইলে প্রচার হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। প্রতিবাদে নেমে আসেন রাস্তায়। তারা তারা লাঙ্গল নয় নৌকা, নৌকা ছাড়া অন্য কিছু মানিনা-ইত্যাদি স্লোগান ও মঈন উদ্দিনের নামে বিভিন্ন স্লোগান দেয়। অবরোধ চলাকালে বিক্ষুব্ধ কর্মীরা বিভিন্ন যানবাহন থামিয়ে চাবি নিয়ে যায়। এসময় পুলিশ যুবলীগ নেতা লিখন চৌধুরীকে আটক করলে বিক্ষুব্ধ কর্মীরা পুলিশের উপর চড়াও হয় এবং তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

উল্লেখ্য যে, মঈন উদ্দিন মঈন দীর্ঘদিন যাবত এই আসনে মনোনয়ন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তাই তৃণমূলের পছন্দ মঈন উদ্দিন মঈনকে দলীয় মনোনয়ন না দেয়ার কারনে ফুঁসে উঠে দলটির নেতাকর্মীরা। এরই ধারাবাকিতায় সোমবার বিকালে আশুগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয় রেলগেইটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। পরে মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিকাল সোয়া চারটার দিকে অবরোধ তুলে নিয়ে আশুগঞ্জ গোলচত্তর এলাকায় এক পথসভা করেন নেতাকর্মীরা।

পথসভায় ইউপি চেয়াম্যান সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন, আওয়ামীলীগ নেতা আবু রিজভী আহমেদ, যুবলীগ নেতা কবির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহ আলম, উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মো মারুফ আহমেদ রনি, সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মামুনসহ আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০