আল-মদিনা ফার্মার কিউআইও অনুমোদন

প্রচ্ছদ » Uncategorized » আল-মদিনা ফার্মার কিউআইও অনুমোদন

নিজস্ব প্রতিবেদকঃ পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য আল মদিনা ফার্মাসিউটিক্যালসের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১ ফেব্রুয়ারি) কমিশনের ৮৫৪তম সভায় এই অনুমোদন দেয়া হয়। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূলে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ০১ জুলাই, ২০২১ হতে ৩০ জুন, ২০২২ পর্যন্ত সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩০ টাকা এবং শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনঃমূল্যায়ন সহ ২১.৬৫ টাকা এবং পুনঃমূল্যায়ন ছাড়া ১২.৬৩ টাকা ।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্টে – আ/সি – ০১ ফেব্রুয়ারি ২০২৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০