আয়কর হারের ব্যবধান বাড়ানোর প্রস্তাব দিয়েছে ডিএসই

প্রচ্ছদ » Uncategorized » আয়কর হারের ব্যবধান বাড়ানোর প্রস্তাব দিয়েছে ডিএসই

dseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট আয়কর হারের ব্যবধান বাড়ানোর প্রস্তাব দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এক্ষেত্রে ব্যবধান ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ করার প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় ডিএসই এই প্রস্তাব দেয়।

বর্তমানে রাজস্ব বোর্ড অ-তালিকাভুক্ত কোম্পানি থেকে ৩৫ শতাংশ ও তালিকাভুক্ত কোম্পানি থেকে ২৫ শতাংশ হারে কর আদায় করে থাকে। এই পার্থক্য ২০ শতাংশ করা হলে তালিকাভুক্ত কোম্পানিকে ১৫ শতাংশ হারে কর দিতে হবে।

ডিএসই বলছে, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট আয়কর হারের পার্থক্য ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশে বৃদ্ধি করা উচিত। এতে অধিক মাল্টিন্যাশনাল কোম্পানি ও স্থানীয় ব্লু-চিপ কোম্পানি এক্সচেঞ্জে তালিকাভুক্তকরণ সহজ হবে। পাশাপাশি তারা তালিকাভুক্তিতে উৎসাহ পাবে। যা সরকারি কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করবে।

এতে আমাদের দেশে ও পুঁজিবাজারে অধিক পরিমাণ বিদেশি বিনিয়োগ আসবে। রাজস্ব প্রণোদনার মাধ্যমে দেশে দীর্ঘমেয়াদী টেকসই অর্থনৈতিক উন্নয়ন হবে।

ডিএসই মনে করছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের কোম্পানিগুলোর আয়করের হার বেশি। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কর হার যৌক্তিক পর্যায়ে নিয়ে আনা জরুরি বলেও মনে করে ডিএসই।

এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচনায় ডিএসই অন্যান্য প্রস্তাবের মধ্যে ব্রোকারেজ হাউজ থেকে উৎসে কর কর্তনের হার পূর্ববর্তী ০.০১৫ শতাংশ করার প্রস্তাব করেছে।

এছাড়া ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী স্টক এক্সচেঞ্জের ব্লকে থাকা ৬০ শতাংশ শেয়ার বিক্রয় বা হস্তান্তরের উপর ক্যাপিটাল গেইন ট্যাক্স মওকুফ করা, লভ্যাংশ আয়ের উপর কোম্পানি থেকে অগ্রিম কর আদায়ের ক্ষেত্রে ব্যক্তি পর্যায়ে মওকুফ করা ও লভ্যাংশ আয়ের উপর করমুক্ত সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা পর্যন্ত করার প্রস্তাব করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০