আ.লীগের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক : বিজেপি

প্রচ্ছদ » Uncategorized » আ.লীগের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক : বিজেপি

bjp aligপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তিনি বলেন, ভারত-বাংলাদেশের মধ্যে ঐতিহ্যগতভাবেই শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাধারণ সম্পাদক রাম মাধব। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই নেতা দ্বিপক্ষীয় বৈঠক করেন। দ্বিপক্ষীয় বৈঠক শেষে রাম মাধব বৈঠক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, ‘গত বছরে দিল্লিতে আওয়ামী লীগের প্রতিনিধি দলকে আমরা স্বাগত জানিয়েছিলাম, যার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকের বৈঠকে আমরা আমাদের দুই দল, দুই দেশ ও দুই সরকারের নানা ইস্যু নিয়ে আলোচনা করেছি।’

রাম মাধব বলেন, ‘ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। আমাদের দুই নেতা নিয়মিতই একে অপরের সঙ্গে যোগাযোগ করে থাকেন। নিজেদের সমস্যা ও সংকটগুলো বোঝার চেষ্টা করেন। যেসব সমস্যা দুই দেশের রয়েছে তা নিরসনে একে অন্যকে সহযোগিতা করেন।’

রাম মাধব আরও বলেন, ‘নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা দুজনই তুমুল জনপ্রিয় নেতা। দুই দেশের তৃণমূলে তাদের ব্যপক জনসমর্থন আছে। সেটি বোঝা যায় দুই দেশের সাধারণ নির্বাচনেই।’ এ সময় আগামী দিনে দুই নেতার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক ও দ্বিপাক্ষিক যাতায়াত আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজেপি সাধারণ সম্পাদক বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণে আগামী বছরের মুজিববর্ষ নিয়ে তাদের আগ্রহের কথা জানান। তিনি বলেন, সেসময় ভারত থেকে একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসার সুযোগ নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করব।

ব্রিফিংয়ে আওলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০