আ.লীগ প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় ফেনীর ৩ উপজেলায় সড়ক অবরোধ

প্রচ্ছদ » Uncategorized » আ.লীগ প্রার্থীকে মনোনয়ন না দেয়ায় ফেনীর ৩ উপজেলায় সড়ক অবরোধ

fani aligপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ফেনী-১ আসনে জাসদ নেত্রী শিরিন আক্তারকে মহাজোটের পক্ষ থেকে মনোননয়ন দেয়ায় ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বিক্ষোভ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

তারা দাবি করছে শিরিন আক্তারের মনোননয়ন প্রত্যাহার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে মনোনয়ন দিতে হবে।
আজ মঙ্গলবার সকালে পরশুরাম পৌর এলাকায় হাসপাতাল মোড়ে সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবেরাধ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

এসময় বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, সভাপতি এনামুল হক বাদল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী সাজেল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একই দাবিতে ফুলগাজী উপজেলা যাত্রী ছাউনির মেড়ে বিক্ষোভ করেন নেতা কর্মীরা। এসময় বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সদর ইউপি চেয়ারম্যান নূরূল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: সেলিম প্রমুখ।

ছাগলনাইয়ার পৌর এলাকায় ও মহামায়া ইউনিয়নেও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এতে নেতৃত্ব দেন পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা ও আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন।

নেতা কর্মীরা জানান, বিগত জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট থেকে শিরিন আক্তার সংসদ সদস্য হয়েও দলীয় নেতা কর্মীদের কোন খোঁজ খবর রাখেননি। এলাকার উন্নয়নে কোন ভূমিকা রাখেননি। তাই আলাউদ্দিন নাসিমকে এই আসন থেকে মনোননয়ন দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০